৩ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৯:০১



মিয়ানমার সরকার ৩ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী ইউ ইয়ে হুতুত বলেছেন, প্রেসিডেন্ট থিয়েন সিয়েন শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।
সংস্কার প্রক্রিয়ার কারণে দেশটির অধিকাংশ রাজনৈতিকবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসেব মতে এখনো রাজনৈতিক কারণে কয়েকশ’ জনকে বন্দি করে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট থিয়েন সেইন ২০১০ সালে এক নির্বাচনের মাধ্যমে দেশটির ক্ষমতায় আসেন। দৃশ্যত এটি সেনা শাসন থেকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণ হলেও এখনো সরকারে সেনাবাহিনীর বিপুল প্রভাব রয়ে গেছে। অর্থাৎ সেনা বাহিনীর সমর্থন নিয়েই বেসামরিক সরকার পরিচালিত হচ্ছে। যাদের মুক্তি দেয়া হচ্ছে তাদের অধিকাংশকেই লঘু অপরাধে দণ্ডিত হয়েছিলেন।
খবর বিবিসির।