১.
জ্ঞান আর গরিমার জন্য
বই পড়ে হতে হবে ধন্য।
বইমেলা হতে বই আনিয়ো,
ভালো বই আলো দেয় জানিয়ো।
২.
বসছে না মন আজ খেলাতে
সবাই যাব বইমেলাতে।
প্রাণের মেলা বেশ জমেছে,
বইয়ের দামও বেশ কমেছে।
৩.
বই কেনো বই পড় বই ভালোবেসে যাও,
জ্ঞানী হয়ে মহাসুখে চিরকাল হেসে যাও।
বই দেয় আলো তাতে আঁধারের লেশ নেই,
বই সেরা বান্ধব, উপকারে শেষ নেই।
