চোর সন্দেহে দুজনকে গণধোলাই

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ২৩:৪৩

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওয়ারীতে চোর সন্দেহে গণধোলাইয়ে মো. আলমগীর (৩৮) ও মো. জসিম (২৮) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার পুলিশ জানায়, ওয়ারি থানার জজ মিয়ার গলি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন ছয়জন চাকরিজীবী। বাসায় তালা দিয়ে যান তারা। সন্ধ্যা ছয়টার দিকে তাদের বাসার তালা ভেঙে আলমগীর ও জসিম তালা ভিতরে ঢুকে মালামাল লুট করতে থাকেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তাঁদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।