হংকংয়ে বিক্ষোভকারীরা আবার জড়ো হচ্ছে

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ০০:৫২

২০১৭ সালে পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে সম্প্রতি কয়েকসপ্তাহে হংকংয়ের বেশ কয়েকটি এলাকা অচল হয়ে পড়েছে। হংকংয়ে সপ্তাহব্যাপী কয়েকশ’ বিক্ষোভকারী রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভ বন্ধ করতে রাজি করাতে এবং অচলাবস্থার অবসান ঘটাতে হংকং সরকার ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু আলোচনা বাতিল করা ৭ অক্টোবর। আলোচনা বাতিল হওয়ার একদিন পর শুক্রবার আবার নতুন করে শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার বিক্ষোভকারী।

হংকংয়ের উপনেতা কেরি ল্যাম বলেছেন, ছাত্ররা বিক্ষোভ বন্ধে রাজি না হওয়ায় ‘গঠনমূলক সংলাপ’ অসম্ভব হয়ে পড়েছে। ৭ অক্টোবরে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা তেমন কোনো ফল বয়ে না আনায় দাবি না মানা পর্যন্ত ‘অকুপাই’ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতারা।