পাকিস্তানে ইমরান খানের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৭

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১১:১৮

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয় প্রায় ৪০ জন।
শুক্রবার মুলতানে একটি স্টেডিয়ামে ইমরান খানের তেহরিক ই ইনসাফ দলের সমাবেশে এ ঘটনা ঘটে। বিরোধী দলীয় রাজনীতিবিদ ইমরানের ভাষণ শেষ হওয়ার পরই ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
সমাবেশের ভাষণ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করেন ইমরান খান। গত বছরের নির্বাচনে ভোট কারচুপির জন্য তিনি নওয়াজকে অভিযুক্ত করেন।