টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানজট, দুর্ভোগ

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৩:২০

ঈদের ছুটির পর রাজধানীমুখী মানুষের চাপে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।
শনিবার এলেঙ্গা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে ধীর গতিতে যান চলাচল করছে।
দুর্ভোগে পড়া যাত্রীরা জানান, সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি চলছে। সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল, নিয়ন্ত্রণহীন গাড়ি চালনা, তাছাড়া হঠাৎ করে পুরনো যানবাহন নষ্ট হয়ে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।