জাপানে আঘাত হেনেছে টাইফুন ভংফং

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৩:৩৮
 
জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে শনিবার আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ভংফং। এর প্রভাবে ঐ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া বইছে। ঝড়ের আঘাতে কমপে ১২ জন আহত হয়েছে। খবর: এএফপির।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, গ্রিনিচ সময় তিনটায় জাপানের সর্বদেিণর ওকিনাওয়া দ্বীপের নাহা সিটির ২০০ কিলোমিটার দণি-পূর্বে শক্তিশালী এই টাইফুন অবস্থান করছিল। 
যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র অবশ্য বলেছে, টাইফুন ভংফং দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়েছে। তবে জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনও ব্যাপক ও খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। টাইফুনের প্রভাবে প্রবল ঝড়, বিশাল ঢেউ, প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসও হতে পারে বলে তারা সতর্কবাণী করেছেন।
ওকিনাওয়া পৌরসভার এক কর্মকর্তা জানান, ঝড়ের আঘাতে কমপে ১২ জন আহত হয়েছে। 
সোমবার ভোর নাগাদ ভংফং জাপানের দণিাঞ্চলের প্রধান দ্বীপ কাইসুর কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।