বাগদাদে বোমা হামলায় নিহত ৪৫

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৫:৫০

ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এসব হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।
শনিবার সন্ধ্যায় পশ্চিম বাগদাদে শিয়া আবাসিক এলাকায় তিনটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে মোট ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা।
এদের মধ্যে বাগদাদের কাদিমিয়া এলাকার এক ট্র্যাফিক মোড়ে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণে নিজের গাড়িটি উড়িয়ে দেন। এ ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। আহত হন আরো ২৭ জন। অপরদিকে শাউলা আবাসিক এলাকার একই রাস্তায় ৩০ মিনিটের ব্যবধানে দুইটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।