হুদহুদের আঘাতে পাঁচ জনের প্রাণহানি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৩:৩৩



ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদ। এর প্রভাবে এ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়া বইছে। হুদহুদের আঘাতে এখন পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

IMG0

 

IMG1


ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টায় ১৮০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনাম ও শ্রীকাকুলামে আঘাত হেনেছে হুদহুদ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় সংঘঠিত পৃথক দুর্ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন। প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের মধ্যেও ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

 

IMG2

IMG3


হুদহুদের কারণে স্থানীয় বেশ কিছু ট্রেন ও বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। অন্ধ্র প্রদেশের পাশাপাশি উড়িষ্যাতেও প্রবল বেগে ঝড় ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

 

IMG4

 

ছবি: টাইমস অফ ইন্ডিয়ার।