পাকিস্তানি বিমান হামলায় ১০ জঙ্গি নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৯:০৮
 
আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে।
খাইবার পার্বত্য জেলার কুকি খেল এলাকায় রবিবার পাকিস্তান এ বিমান হামলা চালায়। তালেবানসহ নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-ইসলাম গ্রুপের সদস্যরা এ এলাকায় আশ্রয় নিয়েছে।
নাম প্রকাশে অনিচছুক সিনিয়র এক সামরিক কর্মকর্তা বলেন, খাইবার জেলায় বিমান হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত ও তাদের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে।
স্থানীয় সরকার ও গোয়েন্দা কর্মকর্তারাও নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর আল কায়েদা সদস্যরা আধা স্বায়ত্তশাসিত ওয়াজিরিস্তানের পার্বত্য এ এলাকায় পালিয়ে আসার পর পাকিস্তান ২০০৪ সাল থেকে এখানে সামরিক অভিযান শুরু করে। 
পাকিস্তান সেনাবাহিনী বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত হাজার খানেক জঙ্গি নিহত হয়েছে। তবে অভিযান চালাতে গিয়ে ৮৬ সৈন্যও প্রাণ হারিয়েছে। এএফপি