ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ পুতিনের

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ২০:২৩
 
 রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন। ভঙ্গুর অস্ত্রবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার প্রাক্কালে শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, রাষ্ট্রপ্রধান প্রতিরক্ষা মন্ত্রীকে সৈন্যদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। এএফপি