কাবুলে আইএসএএফ গাড়ি বহরে আত্মঘাতী হামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১১:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে নেটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশানাল সিকিউরিটি ফোর্সের (আইএসএএফ) গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে এ হামলা চালানো হয় বলে এএফপি’র খবরে প্রকাশ করা হয়। এতে বিদেশি সৈন্যদের মধ্যে কেউ হতাহত হননি।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র বলেন, এ হামলার ঘটনায় আইএসএএফের কোন সদস্য হতাহত হয়নি।
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, কাবুলের পূর্বাঞ্চলে জালালাবাদ নগরী অভিমুখী সড়কে ভোরের দিকে এ হামলা চালানো হয়।
কাবুলে পুলিশের অপরাধ দমন বিভাগের প্রধান জেনারেল ফরিদ আফজালি জানান, এ হামলায় একজন আফগান বেসামরিক নাগরিক আহত হয়েছেন।