উলিপুরে বসতভিটার জন্য প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৪:৩৮

বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল নওয়াব আলী নামের এক বৃদ্ধের। সোমবার জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরিরপটল গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।
জানা গেছে, ঐ গ্রামের মৃত নুর আলমের পুত্র নওয়াব আলীর (৬৫) সাথে  প্রতিবেশী আব্দুস সাত্তার এর পুত্র মাহফুজারের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ নিয়ে বাকবিত-া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় নওয়াব আলী গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আজগার আলী (৪৫) ও এনামুলকে (২০) আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সহকারী পুলিশ সুপার বি সার্কেল ফজলুল হক ও উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।