গণতন্ত্রের দাবিতে হংকংয়ের রাজপথে অবস্থানরত গণতন্ত্রপন্থীদের ওপর হামলা চালিয়েছে মুখোশধারীরা। এতে সেখানে সংঘর্ষ বেধে যায়। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হংকংয়ের সাইথ চায়না মনিং পোস্ট বলেছে, ৫০০ মুখোশধারীরা সাম্প্রতিক সপ্তাহে গণতন্ত্রপন্থীদের দেয়া ব্যারিকেড সোমবার সকালে সরিয়ে দেয়। এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বর্তমানে সেখানে দুই পরে মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষ বন্ধে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের ভাষ্যে, পুলিশ কিছু মানুষকে গ্রেফতার করেছে।
এর আগে যানবাহনের ভিড় কমানোর জন্য পুলিশ আন্দোলনকারীদের দেয়া কিছু ব্যারিকেড সরিয়ে দেয়।
