মিশরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তাসূত্র জানিয়েছে। খবর: রয়টার্সের।
সূত্র জানিয়েছে, আসওয়ানের উত্তরে এডফু শহরের বাইরে মরু মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। অন্য আরেকটি বাস ধ্বংসাবশেষের ওপর চালিয়ে দেয়।
সড়কের দুরাবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতিবছর মিশরে সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হন।
