এক রানে হারল পাকিস্তান

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৫:৩৭

জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত হেরে গেল পাকিস্তান। এক রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শেষ ওভার মেডেন নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ খেলায় জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েলের করা শেষ ওভারে মাত্র ২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে ছিল ২ উইকেট। দ্বিতীয় বলে সোহেল তানভিরকে বোল্ড করে অস্ট্রেলিয়ার আশা বাঁচিয়ে রাখেন ম্যাক্সওয়েল।
পরের তিন বলে কোনো রান নিতে পারেননি এগারো নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান। আর শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি আউট হয়ে গেলে ১ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
রোববার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩১ রান করে অস্ট্রেলিয়া। ৪০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার তানভির। জবাবে শেষ বলে ২৩০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৩১/৯ (ফিঞ্চ ১৮, ওয়ার্নার ৫৬, স্মিথ ৭৭, বেইলি ০, ম্যাক্সওয়েল ২০, হিউজ ৫, হ্যাডিন ২, ফকনার ৩৩, স্টার্ক ৫, রিচার্ডসন ৯*, ডোহার্টি ১*; তানভির ৩/৪০, আফ্রিদি ২/৪৪, আনোয়ার ১/৪১, ইরফান ১/৬১)

পাকিস্তান: ৫০ ওভারে ২৩০ (শেহজাদ ২৬, সরফরাজ ৩২, শফিক ৫০, ফাওয়াদ ০, শোয়েব ৩৪, আমিন ১৯, আফ্রিদি ৬, আনোয়ার ১৪, তানভির ১০, বাবর ১০*, ইরফান ০; রিচার্ডসন ২/৩৬, ম্যাক্সওয়েল ২/৪১, ফকনার ২/৫২, ডোহার্টি ২/৫৪, স্টার্ক ১/৩৩)