৬০ কেজি গাঁজা ও সাড়ে ৬শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:০৮
 
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ের একটি বাসা থেকে ৬০ কেজি গাঁজা ও ৬৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩ লাখ ৭ হাজার টাকা জব্দ করেছে।
 সোমবার সকাল ১১টার দিকে অধিদফতরের গুলশান সার্কেলের পরিদর্শক লায়েকুজ্জামান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, রূপচাঁন (৫৫), শাহিন মোল্লা (৩৫), শাহীনা আক্তার (৩৬) ও হযরত আলী (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, জব্দ করা মাদক তারা কুমিল্লা থেকে এনেছেন। তারা সবাই একে অপরের নিকটাত্মীয়। ঐ বাসায় বসবাস করে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করছেন।