রাজধানীর রামপুরায় বাড়ির ছাদ থেকে পড়ে কামরুল ইসলাম পাপ্পু (২০) নামে ইংশিল মিডিয়ামে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে বনশ্রী মেইন রোডের ই-ব্লকের ৫ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পাপ্পুর ভগ্নিপতি মঞ্জুর কাদের জানান, রবিবার রাতে পাপ্পু বাসার ছাদে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পাপ্পু রামপুরার মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে সমপ্রতি এ লেভেল পাস করেছেন।
