জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:০৯
 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির চারুকলা অনুষদের (‘ই’ ইউনিট) ভর্তি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

‘ই’ ইউনিটের মেধাক্রম ও বিষয় অনুসারে ‘ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স’ এবং ‘ড্রামা এন্ড মিউজিক’ বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফল ও ১ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত পরীক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি/নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে।