গুলশানের আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ২৩:৩১

রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেল থেকে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নজরুল একজন মানি একচেঞ্জ ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, গুলশান ২ নম্বর সেকশনের ৪১ নম্বর সড়কের হোটেল আমারী’র ৭০১ নম্বর কক্ষ থেকে সোমবার রাতে নজরুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছেন।