লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) গতকাল নেসলে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী লাফার্জহোলসিম বাংলাদেশ নিজস্ব জিওসাইকেল প্রকল্পের আওতায়, নেসলে বাংলাদেশের সকল ধরনের পরিত্যক্ত পণ্য প্রক্রিয়াজাত করবে। অনুষ্ঠানে এলএইচবিএলের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা চুক্তিতে সই করেন
০০
ভাষা শহীদদের স্মরণে অগ্রণী ব্যাংকে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, অফিসার সমিতি, সিবিএ ও এক্সিকিউটিভ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন
০০
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পে কারিগরী সহায়তার লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার অব টেপকো পাওয়ার গ্রিড ইনকো. অ্যান্ড টোকিও ইলেকট্রিক পাওয়ার সার্ভিস কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। ডেসকোর এমডি ব্রি. জেনারেল (অব.) শাহিদ সারওয়ার, কোম্পানি সচিব এস এম জামিল হুসাইন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
ব্যাংক এশিয়া লিমিটেড ও ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মুন্সিগঞ্জ, ঢাকার কেরাণীগঞ্জ এবং নবাবগঞ্জের কয়েকটি এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে র্যাংগস্ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন জাকিয়া রউফ চৌধুরী, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী উপস্থিত ছিলেন
