আফগানিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছেন। সোমবার কাবুলের উত্তরে সার-ই-পোল প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের বহনকারী গাড়ি লাগম্যান উপত্যকা দিয়ে যাওয়ার সময় তালেবান পাহাড় থেকে হামলা করে। এতে অন্তত ২২ জন সেনা নিহত হন।
সার-ই-পোল প্রদেশের গভর্নর জানিয়েছেন, হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি তিগ্রস্থ হয়েছে।
এর আগে কাবুলে আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
পাকতিয়া প্রদেশে বিমান হামলায় এক শিশুসহ সাত নিরীহ মানুষকে হত্যার জন্য ন্যাটোকে দায়ি করেছে গ্রামবাসী।
ন্যাটো জানিয়েছে, রবিবারের হামলায় আটজন বন্দুকধারী শত্রু নিহত হয়েছে।
সেপ্টেম্বরে নতুন সরকার মতায় বসার পর এটিই প্রথম বিমান হামলার ঘটনা।
