ছড়ি হাতে জনসম্মুখে কিম জং উন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৩:৫৩
 
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জনসম্মুখে দেখা গেছে। গত ৩ সেপ্টেম্বরের পর এই প্রথম জনসম্মুখে এলেন কিম। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
কেসিএনএ জানিয়েছে, নব-নির্মিত উইসং সায়েন্টেফিক রেসিডেন্সিয়াল এলাকায় মাঠ পর্যায়ের দিক নির্দেশনা দিয়েছেন কিম।
দেশটির রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুন কিমের একাধিক ছবি প্রকাশ করেছে। সেখানে কিমকে ছড়ি হাতে দেখা গেছে।
 
IMG0
 
৩২ বছর বয়সী এই নেতা দীর্ঘ একমাস জনসম্মুখে না আসায় তার স্বাস্থ্য নিয়ে অনেকেই সন্দিহান।
অবশ্য উত্তর কোরিয়ার গণমাধ্যম তার স্বাস্থ্য সম্পর্কে শুধু এতটুকুই জানিয়েছিল যে, তিনি 'অস্বস্তিবোধ' করছেন।
বাবা কিম জং ইলের মৃত্যুর পর ২০১১ সালের ১৭ ডিসেম্বর দেশটির সর্বোচ্চ নেতার পদে বসেন কিম।