কুমিল্লায় নৌ-বাহিনীর সদস্য মেহেরাব হোসেন কাব্য’র খুনিদের গ্রেফতারের দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মাবনবন্ধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া (আলেখারচর-কামারখাড়া) ব্রিজ এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহতের মা নিলুফা বেগম, বড় ভাই মোশারফ হোসেন টিপু, ছাত্রনেতা বঙ্গভাই সজল, হাবিবুর রহমান ইভান প্রমুখ।
মানববন্ধনে আসা বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মেহেরাব হোসেনের ঘাতকদের ধরতে পুলিশ ও একাধিক আইন প্রয়োগকারী সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুনিরা সহসাই গ্রেফতার হবে। এ সময় তিনি এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের কাছে আহ্বান জানান।
