ভেড়ামারায় ৭ জেলের কারাদণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৬:০১
 
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এই কারাদণ্ড দেয়া হয়।
তারা হলেন- রাকিবুল ইসলাম (২২), বাচ্চু (৩৫), জালাল উদ্দিন (৩৮), শিমুল (২৩), রাজিব (১৮), জসিম (২৫) ও কুটি মাঝি (৫৬)।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমার নেতৃত্বে মা ইলিশ সংরণ অভিযানে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা, বাহিরচরের মসলেমপুর এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ৩৫০০০ মিটার কারেন্ট জাল, ছয়টি ইঞ্জিনচালিত নৌকা ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। মৎস্য সংরণ আইন ১৯৫০ এর আওতায় সাতজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।