এবার ইবোলায় আক্রান্ত হয়ে জাতিসংঘের এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। জার্মানির সেন্ট জর্জ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ৫৬ বছর বয়সী ঐ কর্মীর মৃত্যু হয়েছে। তিনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন।
মারা যাওয়া ঐ ব্যক্তি সুদানের নাগরিক। তিনি লাইব্রেরিয়ায় কর্মরত ছিলেন। চিকিৎসার উদ্দেশে জার্মানি পৌঁছান।
ইবোলা বিস্ফোরণে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইবোলা মারাত্মকভাবে ছড়িয়েছে লাইব্রেরিয়া, সিওরা লিওন ও নাইজেরিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।
