নগরীর কদমতলী এলাকায় রবিবার ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
রেলওয়ে থানা পুলিশের ওসি মোস্তাফিজ ভুঁইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ট্রেনে কাটা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের মর্গে পাঠানো হয়। ট্রেনে কাটা পড়ে লাশের এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় আঘাত পায়।
