সোমবার দিবাগত রাতে পুলিশ যশোর সদর উপজেলার বড়-রাজাপুর গ্রাম থেকে তুলে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুজনকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহে গুলিতে নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার বড়-রাজাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং একই গ্রামের ভদো বিশ্বাসের ছেলে আবদুল হাদি (৩৬)। দুজনেরই মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বড়-রাজাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাত ১২টার দিকে সোহাগ, হাদিসহ আমরা বাড়ির সামনে একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। সেখান থেকে যশোর কোতোয়ালি ও স্থানীয় খাজুরা ফাঁড়ির পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর অপু ও মহসিন নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর কালীগঞ্জে নিয়ে সোহাগ ও হাদিকে গুলি করে হত্যা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। খোঁজখবর নিয়ে দুজনের পরিচয় জানতে পেরেছেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। খোঁজখবর নিয়ে দুজনের পরিচয় জানতে পেরেছেন।
ওসি দাবি করেন, একজনের শরীরে দুটি এবং অন্যজনের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
