বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিযরি দিয়েছে, যথাযথ পদক্ষেপ নেয়া না হলে চলতি বছরের শেষ নাগাদ পশ্চিম আফ্রিকায় প্রতি সপ্তাহে পাঁচ হতে দশ হাজার পর্যন্ত মানুষ ইবোলায় আক্রান্ত হতে পারে। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারি মহাপরিচালক ব্রুস আইলওয়ার্ড জানিয়েছেন, যারা ইবোলায় আক্রান্ত হচ্ছেন, তাদের শতকরা সত্তর জনই মারা যাচ্ছেন।
পশ্চিম আফ্রিকার তিনটি দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং গিনিতে এ পর্যন্ত চার হাজার ৪৪৭ জন মানুষ ইবোলায় মারা গেছেন।
ব্রুস আইলওয়ার্ড বলেন, এই রোগ এখন এই তিন দেশের বড় বড় শহর শুধু নয়, এখন আইভরি কোস্ট সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়ছে। ইবোলা মোকাবেলায় ডক্টর আইলওয়ার্ড আরো বেশি অর্থসাহায্য এবং বিশেষজ্ঞ পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
