টেকনাফে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

কক্সবাজারের টেকনাফে শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত সোয়া ১২টায় উপজেলার হ্নীলা লেদা টাওয়ার সংলগ্ন বাজারে ইবনে আব্বাস মাদ্রাসা মার্কেটে আগুন লাগে। তা নিমিষেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কৃতি রঞ্জন বড়ুয়ার নেতৃত্বে একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ১৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। অসাবধানতাবশত বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।