ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছে এক স্কুল ছাত্র। আটক মোঃ রুহুল আমিন ওরফে রুকু কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের ধনু মিয়ার পুত্র এবং ছয়সূতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল গত শুক্রবার রাত একটার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। দীর্ঘদিন ধরে সে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে এবং চক্রের অন্য সদস্যদের যোগসাজশে বিভিন্ন মাধ্যম হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিক্রয় করে আসছে বলে র্যাবের নিকট স্বীকার করে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
