পূর্বাচলকে স্মার্ট শহর করতে সহায়তা দেবে সিঙ্গাপুর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১০
 
 
 
 
রাজধানীর অদূরে আবাসন প্রকল্প পূর্বাচলকে একটি স্বয়ংসম্পূর্ণ ও স্মার্ট শহর হিসেবে গড়তে কারিগরি ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর।
বুধবার সচিবালয়ে সিঙ্গাপুরের সিনিয়র স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী জুলকিফলি মাসাগোসর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাত্ করার পর মন্ত্রী এ কথা জানান।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘পূর্বাচলকে কমপ্লিট ইনডিপেডেন্ট স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে আসবে। সিঙ্গাপুরের সঙ্গে জি টু জি (সরকার টু সরকার) চুক্তির মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে। আমরা ২০১৯ সালের আগে পূর্বাচলকে স্বয়ংসম্পূর্ণ শহর হিসেবে গড়তে কাজ শেষ করতে পারব।’