ছাদ থেকে পানির ট্যাংক পড়ে মৃত্যু ১, আহত ১০

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১০
 
 
 
রাজধানীর ফকিরাপুলে একটি মসজিদের ছাদ থেকে পানির ট্যাংক পড়ে একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১০ জন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বলেন, ফকিরাপুল বাজার মসজিদের ছাদ থেকে পানির ট্যাংক নিচে একটি টিনশেড ঘরের ওপর পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।
মতিঝিল থানার এসআই সুমন বলেন, ‘ট্যাংক পড়ে হতাহতের খবর জেনেছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।’