নেপালে তুষারঝড়ে নিহত ১২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ২০:৫২



নেপালের মধ্যাঞ্চলীয় হিমালয় এলাকায় তুষারঝড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা গণেশ রাই বলেন, ‘ওই এলাকায় ব্যাপক তুষারপাত ঘটে। ফলে প্রায় ৩ ফুট বরফে ঢাকা পড়েছে এলাকাটি। নিহতদের দুজন পোলান্ড ও একজন ইসরাইলের নাগরিক রয়েছেন। খবর বিবিসির।