শাকিব-ফারিয়া চমক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

বছরে দু-মাস শেষ হওয়ার পথে। কিন্তু এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সিনেমা। তবে শিগগিরই মুক্তি পাচ্ছে শাকিবের ‘শাহেনশাহ’। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো তার সাথে জুটি বাঁধলেন নুসরাত ফারিয়া। অন্যদিকে অভিষেক সিনেমায় শাকিবের সাথে জুটি হিসেবে অভিনয় করেছেন নবাগতা রোদেলা জান্নাত। আজ বিকেলে ইউটিউব চ্যানেলে ‘শাহেনশাহ’র প্রথম গান প্রকাশ হবে। শাকিব ও ফারিয়াকে এ গানে দেখা যাবে। ভিন্ন এক লুকে এই গানে দেখা যাবে তাদের।