আলিয়াকে অমিতাভের চিঠি!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

‘গাল্লি বয়’ দিয়ে প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট ও রণবীর সিংহ। এরইমধ্যে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। এই ছবিতে ভালো অভিনয়ের জন্য আলিয়া পুরস্কার পেলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে।

ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন আলিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তীদের কাছ থেকে চিঠি প্রতিদিন আসে না। আমি ধন্য।’ ছবিতে দেখা যাচ্ছে একটি ফুলের তোড়ার পাশে রাখা আছে একটি চিঠি।

গাল্লি বয়ে আলিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। আর বচ্চনের কাছ থেকে চিঠি পেয়ে আপ্লুত আলিয়া নিজের উচ্ছ্বাসও গোপন করেননি। কারণ অমিতাভ নিজ হাতে চিঠি লিখেছেন আলিয়াকে।