রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে এক সিএনজি অটো-রিকশা পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ সিএনজি চালক আলমগীরকে (৩৫) আটক করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি, মোরশেদ আলম জানান, ভোর ৬টায় টহল ডিউটির সময় একটি সিএনজি অটো-রিকশা পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ অটো-রিকশাটিকে থামানোর নির্দেশ দিলেও চালক থামায়নি। পরে শটগান দিয়ে গুলি করলে চালকের গাড়ি গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
