লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ওসমান গনিকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসমান গনি উপজেলার আজাদনগর এলাকার রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, বুধবার গভীর রাতে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিাগ্রাম এলাকার আক্কু পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইলটি জব্ধ করা হয়।
রামগতি থানার এস আই মানিক বড়–য়া জানান, শিবির নেতা ওসমান গনির বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি, পুলিশের ওপর হামলা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে রামগতি ও কমলনগর থানায় দায়ের করা পৃথক সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
