দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’ প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে।
অফিস পার্টিতে নন্দিনীকে ডায়মন্ডের রিং দিয়ে বিয়ের প্রস্তাব দেয় অপূর্ব। সেটা তানি দেখে ভীষণভাবে ভেঙে পড়ে। নন্দিনীর সাথে দ্বন্দ্বে জড়ায় সে। নন্দিনী অপূর্বকে ফিরিয়ে দেয় সেই আংটি। তাতে অপূর্বের মন ভাঙলেও মাহিন খুশি হয়ে ওঠে। এদিকে আরজু নন্দিনীকে দাওয়াত করে শমসেরের বাড়িতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। ঘৃণা আর ভালোবাসার দ্বন্দ্বের ভেতর একলা মায়ের জয়-পরাজয়ের গল্প নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ভালোবাসার আলো-আঁধার। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, আইনুন পুতুল, রুহুল, তুর্য, নাজাহ আলাইনাসহ অনেকে।
