ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা শেষে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর মরদেহ রাখা হয়েছিল। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে পিয়াস করিমের মরদেহ তার ধানমন্ডির বাসায় নেয়া হয়। সেখান থেকে মরদেহ বায়তুল আমান মসজিদে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পিয়াস করিমকে শ্রদ্ধা জানান নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, কবি ফরহাদ মজহার, নাগরিক সমাজের প্রতিনিধি সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ। শ্রদ্ধা নিবেদনের পর পিয়াস করিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে তার লাশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে নেয়া হয়।
গত সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে পিয়াস করিম মারা যান।
