খিলগাঁওয়ে নিজ বাসা থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১১



রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক নারী কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাসুদা পারভীন (৩৫) নামের ওই নারী তিলপাপাড়ার ৬৬২ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার দুপুরে ওই বাসার তালা ভেঙে ঘরের মেঝে থেকে গঠিত লাশটি উদ্ধার করা হয়।’ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।