সুরঞ্জিত সেন অসুস্থ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ০২:০০

বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাকে সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে তার চিকিৎসক জাহিরুল ইসলাম জানিয়েছেন, “হিমোগ্লোবিনের অভাবে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে রক্ত দেওয়া হয়েছে।”
অনিয়মিত হৃদস্পন্দনের কারণে চলতি বছর জানুয়ারি মাসেও ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল এই আওয়ামী লীগ নেতাকে।
সুরঞ্জিত সেনগুপ্তের বর্তমান বয়স ৬৮ বছর।