ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা পুলিশ। শনিবার সকাল ৯টায় ৬৪টি স্বর্ণের বারসহ আবদুল লতিফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দ বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় দুবাই থেকে আসা আবদুল লতিফকে আটক করা হয়।
ফ্লাই এমিরেটসের ফ্লাইটে লতিফ সকালে বিমানবন্দরে নামেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা সিগারেটের কার্টনে তল্লাশি চালিয়ে ৬৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এ গুলোর ওজন সাড়ে ৭ কেজি। আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
