একজন অস্ট্রেলিয়ান ব্যক্তির পেটের ভেতর থেকে তিন দিন ধরে বাস করা জীবিত মাকড়শা বের করেছেন চিকিৎসকরা। মাকড়শাটি একটি গর্ত করে ঐ ব্যক্তির দেহের ভেতর প্রবেশ করে। সূত্র: রয়টার্স।
ডাইলেন ম্যাক্সওয়েল নামে ঐ ব্যক্তি ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার দ্বীপ বালিতে গিয়েছিলেন। এসময় একটি মাকড়শা তার শরীরে প্রবেশ করে ও মেরুদণ্ডের মধ্যে দিয়ে চলাচল করে। মাকড়শাটি ঐ ব্যক্তির নাভি থেকে বুক পর্যন্ত লাল ক্ষতের মতো চিহ্ন রেখে যায়।
অস্ট্রেলিয়ান টেলিভিশন নেটওয়ার্ককে ম্যাক্সওয়েল দেখিয়েছেন ঠিক কোন জায়গা থেকে মাকড়শাটি তার শরীরে প্রবেশ করেছে।
বালিতে থাকাকালীন ম্যাক্সওয়েল স্থানীয় মেডিক্যাল সেন্টার গিয়েছিলেন। চিকিৎসকরা তাকে পোকড় কামড়ের জন্য ওষুধ দিয়েছিলেন।
ফেইসবুক পেইজে দেয়া একটি পোস্টে তিনি বলেন, কিছু পরীক্ষা চালানোর পর চিকিৎসকরা আমার পাকস্থলীর মধ্যে একটি মাকড়শা আবিষ্কার করেন। সেটি তিনদিন ধরে আমার ভেতর বাস করছিল।
তিনি বলেন, আমি এর আগে এতো অত্যাচারিত হয়নি। আমি খুশি, যে এখন সব শেষ হয়েছে।
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর সেখানকার চিকিৎসকরা মাকড়শাটি বের করেন।
ম্যাক্সওয়েল বলেন, চিকিৎসকরা আমার নাভি থেকে মাকড়শাটি বের করেন ও একটি জারে ভরে নিয়ে যান।
