জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে মানুষ মুক্তি চায়। তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। দেশের মানুষ জাতীয় পার্টিকে চায়। কারণ জাতীয় পার্টির ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় দেশে সন্ত্রাস, চাঁদাবাজী, খুন-গুম-হত্যা ছিল না। জিনিসপত্রের দামও মানুষের নাগালের মধ্যে ছিল।
৩ দিনের সফরে শনিবার রংপুর পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আগামী বছরের মার্চের মধ্যে আমাদের দল গোছানো শেষ হবে। এরপরই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। বিএনপি সুসংগঠিত নয়, তারা নেতৃত্ব সংকটে পড়েছে। আমরা এ সুযোগকে কাজে লাগিয়ে প্রধান বিরোধীদল হিসেবে থাকতে চাই। আর এজন্য দলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।
