ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় (১-২৫০০ মেধাক্রমধারী) উত্তীর্ণদের আগামীকাল থেকে সাক্ষাত্কার চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, কলা অনুষদের ডিনের কার্যালয়ে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত সাক্ষাত্কার গ্রহণ চলবে। প্রতিদিন ৫শ’ প্রার্থীর সাক্ষাত্কার গ্রহণ করা হবে। যেসব বিভাগের আসন এ সময়ের মধ্যে পূর্ণ হবে না সেসব বিভাগের সাক্ষাত্কার গ্রহণের তারিখ পরে জানানো হবে।
সাক্ষাত্কার গ্রহণের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণ করা ফরমের কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূলনম্বরপত্র ও মূল রেজিস্ট্রেশন পত্র ( ফটোকপিসহ), ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।
