রাজধানীর উত্তরায় ১ হাজার ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার আনুমানিক বিকাল সাড়ে চারটার সময় উত্তরা ১০ নং ব্রিজ সংলগ্ন অস্থায়ী পুলিশ চেক পোষ্টের সামনে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম মো. বেলাল হোসেন (৪০)। তার বাড়ী রংপুরে।
উত্তরা পশ্চিম থানার এসআই সোলায়মান জানান, রবিবার আনুমানিক বিকাল ৪টার সময় গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা ১০ নং ব্রিজ সংলগ্ন রাস্তার সামনে অবস্থান নেয়। এরপর সাড়ে চার টার দিকে সন্দেজনক এক ব্যাক্তিকে থামিয়ে পুলিশ তল্লাশী চালালে তার পকেট থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়।
