সিলেটে তানজিনা আক্তার (৫) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর তার বাবা ও সৎ মায়ের দিকে। শনিবার দুপুরে শহরের দত্তপাড়া খিদিরপুর গ্রামের এ ঘটনায় তার সৎ মা আফজা বেগমকে আটক পুলিশ। নিহত তানজিনা আক্তার তার বাবা সাব্বির আহমদ ও সৎ মার সঙ্গে দত্তপাড়া খিদিরপুর গ্রামের বাস করত।
স্থানীয় চেয়ারম্যান আজাদ আহমদের বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, তানজিনাকে প্রায়ই সৎ মা নির্যাতন করত। শনিবার সকালে সাব্বির ও আফজা তানজিনাকে হত্যা করে তড়িগড়ি করে দুপুরে লাশ দাফন করে ফেলে। খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আজাদ আহমদ জানান, প্রতিবেশীদের না জানিয়ে শিশুর লাশ দাফন করলে তারা খবর দেয় তাকে (চেয়ারম্যান) । পরে ঘটনা বিস্তারিত শুনে পুলিশে খবর দেন তিনি।
খবর পেয়ে পুলিশ ওই বাসার বাথরুম থেকে শিশুটির রক্তমাখা জামা উদ্ধার করে। সৎ মা আফজাকে আটক করা গেলেও শিশুটির বাবা পলাতক রয়েছে। এ ঘটনায় বিকালে শাহপরান থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
