ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বিক্ষোভ, আটক ৫

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১৬:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা। রবিবার সকাল থেকে এ বিক্ষোভ করছে তারা। ঢাবির রাজু ভাস্কর্যে ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। সকালে আন্দোলনরত ৫জন ছাত্রকে আটক করেছে পুলিশ।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বিক্ষোভ ও আন্দোলন চলবে। এমনকি অনশনের দিকেও তারা যাবেন।
তারা বলছেন, হরিণের সঙ্গে সিংহের ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে।