টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১২:১৯
 
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাফনদীর তীরে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্যের এক কোটি ২০ লাখ টাকার বলে জানায় বিজিবি। 
বিজিবির সুত্রে জানায়, রবিবার ভোরে বিজিবির টহল দল জালিয়া পাড়ার নাফনদীর তীর এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতিতে টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।  এ ব্যাপারে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আবুজাল আল-জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে।